FREE SHIPPING ORDERS $99+
Quran edge publication একাডেমির কোর্সসমূহ এমনভাবে সাজানো হয়েছে যেন একজন শিক্ষার্থী শূন্য থেকে শুরু করে ধাপে ধাপে কোরআনের গভীর অর্থ অনুধাবন করতে পারেন।
যারা একদম শুরু থেকে কোরআন পড়া শিখতে চান, তাদের জন্য হাতে খড়ি কোর্স। এখানে আরবি হরফ পরিচিতি, উচ্চারণ, তাজবিদের বেসিক ও ধীরে ধীরে কোরআন পাঠের দক্ষতা গড়ে তোলা হয়।
আমাদের প্রকাশিত ১ম ও ২য় খন্ডের উপর ভিত্তি করে এই কোর্সে কোরআনের শব্দ, বাক্যগঠন ও ব্যাকরণ সহজভাবে শেখানো হয়, যেন শিক্ষার্থীরা অনুবাদের উপর নির্ভর না করে নিজেই আয়াত বুঝতে পারেন।
এখানে কোরআনের গুরুত্বপূর্ণ ও জীবনঘনিষ্ঠ আয়াতগুলো শব্দে শব্দে বিশ্লেষণ করা হয়। তাফসির, প্রেক্ষাপট ও বাস্তব জীবনের প্রয়োগ—সবকিছু একসাথে উপস্থাপন করা হয়।
প্রতি মাসে অন্তত একবার আমন্ত্রিত বিশিষ্ট ইসলামিক স্কলারদের মাধ্যমে ঈমান, পরিবার, সমাজ, আত্মশুদ্ধি ও নৈতিকতা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।